মেহেরপুরে জিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন

খাল খনন কর্মসূচি
খাল খনন কর্মসূচি | ছবি: এখন টিভি
0

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে অবস্থিত জিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ১১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় খালের পাশে গাছের চারা রোপণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

আরও পড়ুন:

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

এর আগে মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২৬ লাখ ১ হাজার ৮৭৮ টাকা ব্যয়ে সদর উপজেলার বলিয়ারপুর জিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়।

এফএস