আজ (রোববার, ৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পাবনা ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চের যাজক ইসাহাক সরকার।
এর আগে গতকাল ভোরে পাবনা পুলিশ লাইনে অবস্থিত ও রোববার ভোরে আরিফপুর খ্রিস্টান কবরস্থানে মৃত ব্যক্তিদের উদ্দেশে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
পাবনা ব্যাপ্টিস্ট চার্চ ছাড়াও জেলার চাটমোহর, আটঘরিয়াসহ বিভিন্ন উপজেলার গির্জা গুলোতে ইস্টার সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করার তিনদিন পর আজকের এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন।





