আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) নবাব সলিমুল্লাহ রোড ও আমলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’ ও ‘মিতু ক্লিনিক’-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, প্রতিষ্ঠান দুটি লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত মূল্যে সেবা গ্রহণ, পর্যাপ্ত চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নানা কার্যক্রম চালিয়ে আসছিল।
এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে ‘পপুলার মেডিকেল সার্ভিস’কে ৫০ হাজার টাকা এবং ‘মিতু ক্লিনিক’কে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





