প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং মাত্র ১৪ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিলো। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় অন্তত দেড় শতাধিক ঘর ও দোকানঘর রক্ষা পেয়েছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জানান, ওই বস্তিতে প্রায় দেড় শতাধিক বসতবাড়ি ও দোকান রয়েছে। রাতে এ ধরনের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তবে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।





