পাবিপ্রবিতে নিজস্ব ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন

উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন
উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন | ছবি: এখন টিভি
0

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নিজস্ব ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ২৯ মার্চ) দুপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা জানান, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাহির থেকে উপাচার্য নিয়োগ দিয়ে আসছে। এ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দেশ ও বিদেশে শিক্ষকতা করছে। তারপরেও এ বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে পারেননি।

এতে করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী। দ্রুত নিজস্ব ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগ দেয়ার দাবি করেন বক্তারা।

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. কামরুজ্জামান, প্রফেসর ডক্টর ফজলুল হক, লাইফ অ্যান্ড আর্থ সাইন্স প্যাকাল্টির ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগ, চেয়ারম্যান প্রফেসর ড. খায়রুল আলমসহ শিক্ষক শিক্ষার্থীসহ কর্মচারীরা।

জেআর