টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

টাঙ্গাইলে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে
টাঙ্গাইলে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে | ছবি: এখন টিভি
2

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়াসহ সর্বস্তরের মানুষ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়া সকাল ৯টায় শহিদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়।

আরও পড়ুন:

সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন, সুবিধাজনক সময়ে সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় জাতির শান্তি সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

অপর দিকে হাসপাতাল, জেলাখানা, সরকারি শিশু পরিবার, পথ শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এফএস