নাটোরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

নাটোরে  ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ
নাটোরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে লালপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীর উদ্দেশ্যে যাওয়া একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে যায়। এ সময় নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন:

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এবং চালকসহ আরও ৫জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন— জাহিদুল ইসলাম, মনিরুল, বাবুল। তারা তিনজনেই উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান।

এফএস