এ সময় ড. রাশেদ বলেন, ‘পতিত সরকার উত্তরাঞ্চলে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন করে কর্মসংস্থান তৈরির কোনো উদ্যোগ গ্রহণ করেনি, কিন্তু সম্ভাবনা অনেক ছিলো। বর্তমান সরকার যেহেতু অঞ্চলভিত্তিক সমতা আনার ক্ষেত্রে বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ, সেইজন্যে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কাঠামো সাজাচ্ছে বিনিয়োগকে উৎসাহিত করছে।’
তিনি বলেন, ‘যে ধরনের কর সুবিধাদি পাওয়া দরকার বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সহায়তা দরকার, সব ক্ষেত্রেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেখতে চাই উদ্যোক্তারা বিনিয়োগ করবেন এবং সেই বিনিয়োগের জন্য যে পরিবেশ করা দরকার, সেক্ষেত্রেও সরকার সহায়তা করবে। কর কাঠামোর ক্ষেত্রে সরকার সহায়তা দান করবে, আর্থিক অর্থাৎ মূলধন জোগাড়ের ক্ষেত্রে সহায়তা দান করবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘সরকার বদ্ধপরিকর যে কর্মসংস্থান তৈরি হবে। যে বন্ধ শিল্প কলকারখানা আছে সেগুলোকে আমরা চালু করতে চাই। সেটা আখের কারখানা হোক অথবা পাটকলই হোক। আমরা উদ্যোক্তাদের আহ্বান করছি। আমরা চাই কৃষিজাত এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পের একটা বড় রকমের উত্থান ঘটুক পঞ্চগড়ে।’
সভায় অন্যদের মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়-১ আসনের সাংসদ ব্যারিস্টার নওশাদ জমির, জেলা প্রশাসক শুকরিয়া পারভীনসহ সরকারি দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ড. রাশেদ জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় শিল্পায়নের সম্ভাব্য বিভিন্ন স্থান ও বন্ধ কারখানা পরিদর্শন করেন। পরে রাত ১২টা পর্যন্ত মতবিনিময় সভা করেন।





