বৃষ্টিতে রাজশাহীর ঈদের জামাত মসজিদে, মুসলিম সম্প্রদায়ের শান্তি কামনা

রাজশাহীর ঈদের জামাত মসজি
রাজশাহীর ঈদের জামাত মসজি | ছবি: এখন টিভি
0

গতরাত থেকে টানা বৃষ্টির কারণে রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের বিঘ্নিত হয়। পরে হযরত শাহ মখদুম রুপোশ (রহ.) দরগা মাজারে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এরপর দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হয় পৌনে ৯টায়।

এসময় মুসল্লিরা দেশ ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের শান্তি ও সম্প্রতি কামনা করে দোয়া করেন।

আরও পড়ুন:

নামাজ শেষে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহবানও জানান তিনি।

এছাড়া সাহেব বাজার জিরো পয়েন্ট মসজিদে, টিকাপাড়া মসজিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এবারের বৃষ্টির কারণে শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগার মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে দেশের শান্তি কামনা ও হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার প্রার্থনা করেন।

এসএস