এই দুর্ঘটনায় দগ্ধ হয়ে আরও ৯ জন আহত হয়েছেন। আহতরা হলেন, শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭), হামিম (৩০)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীভর্তি একটি মাইক্রোবাস গাড়ি (ঢাকা মেট্রো চ- ১৯-৩০৪১) ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।
আরও পড়ুন:
ছোনকা এলাকায় দূর্ঘটনায় গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিলো না। গাড়ির ভেতরেই পুড়ে প্রাণ হারান ড্রাইভার।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেরপুর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, ‘আহতদের উদ্ধার করে দ্রুত শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।’ আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ।





