রোগী ও স্বজন এবং হাসপাতাল সূত্রে জানা যায়, রাত এগারোটার পরে মেডিসিন ভবনের পাঁচতলার স্টোর রুমে বেডের পরিত্যক্ত ফোমে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় স্বজনেরা রোগীদের নিয়ে ভবন থেকে বের হয়ে যায়। তখন আতঙ্কে দুই রোগীর মৃত্য হয়।
আরও পড়ুন:
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন জানান, মৃত্যুর কারণ শুধু আতঙ্ক। এদিকে আগুন নিয়ন্ত্রণের সময় হাসপাতালের আনসার ও দুই স্টাফসহ তিন জন আহত হন। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কেউ জানাতে পারেনি।





