এরপর শেরপুর জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক বনানী দেব নাথ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, পাট উন্নয়ন কর্মকর্তা (উপ-সহকারি) জাকিয়া জান্নাত, পাটচাষি আব্দুল মালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হক।
আরও পড়ুন:
সভায় বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধে পাটজাত মোড়কের ব্যবহারে আরও কঠোর হওয়াসহ পাটচাষে কৃষকদের সহযোগিতা বৃদ্ধি ও পাটের মূল্যবৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ জেলার পাটচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।





