আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) দুপুরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার এবং কৃষি সরঞ্জাম বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
এসময় তিনি বলেন, ‘আগামী দিনে প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয়ে উপকার পায় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিবো। কৃষি উপকরণগুলোতেও আমরা পদক্ষেপ নেব।’
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাড়ে ৩০০ কৃষকের মাঝে এক কেজি পাটের বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ১৩ জন কৃষকের মাঝে চর উন্নয়ন প্রকল্পের সেচ মেশিন বিতরণ করা হয়।





