Recent event

জাতীয় সংগীত লিখতে না পারায় গ্রামপুলিশের নিয়োগ পরীক্ষায় সবাই ‘ফেল’

গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষা অংশগ্রহণকারীরা
গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষা অংশগ্রহণকারীরা | ছবি: এখন টিভি
2

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চারটি ইউনিয়নে গ্রামপুলিশ (মহল্লাদার) শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশ নেয়া ৩৮ জন প্রার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেনি। জানা যায় ওই লিখিত পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে বলা হলে অংশ নেয়া কোনো প্রার্থীাই শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি।

গতকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে গ্রামপুলিশ নিয়োগের কার্যক্রম শুরু হয়। এতে মোট ৩৮ জন প্রার্থী আবেদন করেন।

আরও পড়ুন:

পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেধা যাচাইয়ের অংশ হিসেবে সব প্রার্থীদের জাতীয় সংগীত লিখতে দেয়া হয়। এ জন্য সময় নির্ধারণ করা হয় ১৫ মিনিট। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেনি। ফলে অংশ নেয়া প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি নিয়োগ বাছাই কমিটি।

নিয়োগ কমিটির সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, ‘অত্যন্ত দুঃখজনকভাবে কোনো প্রার্থীই জাতীয় সঙ্গীতটি সঠিকভাবে লিখতে পারেননি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। পুনরায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

এএম