Recent event

অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, শিশু দগ্ধ

আগুনের প্রতীকী ফটো
আগুনের প্রতীকী ফটো | ছবি: সংগৃহীত
0

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় নানার সঙ্গে ঘুমন্ত অবস্থায় তৌহিদুল ইসলাম নামে ৮ বছরের এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গতকাল (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টার দিকে কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দুটি বসতঘরে। এ সময় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয় আবু তুরাবের নাতি তৌহিদুল ইসলাম।

আরও পড়ুন:

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এএম