Recent event

রমজান উপলক্ষে কুমিল্লায় সাশ্রয়ী প্রাণিজ পণ্য বিক্রি শুরু

মৎস্য ও প্রাণীসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ
মৎস্য ও প্রাণীসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ | ছবি: সংগৃহীত
0

রমজান উপলক্ষে কুমিল্লায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

উদ্বোধন শেষ তিনি সুলভ মূল্যে বিক্রির স্টলটি পরিদর্শন করেন এবং পণ্যের খোঁজখবর নেন। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর‌ বলছে, রমজান মাসে এ উদ্যোগের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন এবং একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, রমজান মাসে সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে এ কর্মসূচি নেয়া হয়েছে। এ কার্যক্রম আগামী ২৫ রমজান পর্যন্ত চলবে।

এর আগে কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। মতবিনিময় সভায় তিনি বলেন, ‘একসময় ব্যাংকের শহর ছিল কুমিল্লা। নানান ঐতিহ্যে সমৃদ্ধ ছিল এই জেলা।’ 

শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই জেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তিনি কাজ করবেন বলে জানান। এর পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ জেলাকে এগিয়ে নিতে নানা উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এএম