আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর দুপুরে সিরাজগঞ্জ নিজ বাসভবনে পৌঁছে গনমাধ্যমকর্মীদের এ কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রায়োরিটি রমজানটাকে ভালোভাবে চালানো, আর সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল ট্যাকেল দেয়া। এটি যদিও ডিফিকাল্ট, কিন্তু আমি চেষ্টা করছি প্রাণপণে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার জন্য। এটি টেকনিক্যাল জিনিস দুই একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।’
আরও পড়ুন:
বিগত সময়ের যে পরিমাণ বকেয়া রেখে গেছে, তারপরে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে কঠিন একটা অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কিভাবে এটা ম্যানেজ করে জনগণকে সুফল দেয়া যায়।
এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি নেতাকর্মীরা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।





