Recent event

সিরাজগঞ্জের অটোভ্যান-ট্রাকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

অটোভ্যান-ট্রাকের সংঘর্ষ
অটোভ্যান-ট্রাকের সংঘর্ষ | ছবি: এখন টিভি
1

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম। সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন:

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন; অটোভ্যান চালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফসহ আরও একজন যাত্রী। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফএস