এসময় রাজশাহীর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সমাজসেবা কার্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অঞ্চল উপপরিচালক কার্যালয়, রাজশাহী কলেজ, জেলা শিক্ষা অফিস, রাজশাহী কলেজিয়েট স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
মানববন্ধনে তারা নবম পে স্কেলের গেজেট দাবি করে জানান, বর্তমানে তারা যে পে স্কেল পাচ্ছেন তা দিয়ে তাদের সংসার, চিকিৎসার খরচসহ অন্যান্য খরচও চলছে না। সব কিছুর দাম যখন বেড়েছে, তখন তাদের নবম পে স্কেল না দিলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
এসময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের আগেই নবম স্কেলের গেজেট জারির দাবিও তুলে ধরেন।





