পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।
চিরির বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।




 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)
