নিহতরা হলেন—শিতলাইপাড়ার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০) এবং বিলগাথুয়া গ্রামের কৃষক জামাত আলী (২৫)। বজ্রপাতের সময় তোহা পুকুরে মাছ ধরছিল এবং জামাত আলী বসে ছিলেন একটি বাঁশের মাঁচায়। দু’জনকেই আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মকবুল হোসেন (৫৩) নামে একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিহত তোহা শিতলাইপাড়া এলাকার পলাশ মন্ডলের ছেলে ও জামাত আলী প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। দৌলতপুর থানার (ওসি) সোলাইমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।



 specialises in using seismological data to track nuclear tests-320x167.webp)

