আন্দোলনরত কর্মচারীরা জানান, সারা দেশে কর্মচারীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন চলমান রয়েছে। সেখানে বেশ কয়েকজন সাময়িক বরখাস্তও করা হয়েছে। এর প্রতিবাদ ও তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা গণছুটিতে চলে গেছেন। শুক্রবার ও শনিবার আরও অনেকেই চলে যাবেন। এতে করে প্রান্তিক পর্যায়ের যারা গ্রাহক রয়েছে, তারা বিদ্যুতের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুন:
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, ‘জেলার সাতটি উপজেলায় ছয় লাখ ৩৫ হাজার গ্রাহক পল্লী বিদ্যুতের সেবা পাচ্ছেন। ৭৯৩ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে দাবি আদায়ের লক্ষ্যে ২৭৩ জন গণ ছুটিতে চলে গেছে। এতে গ্রাহকদের কোনো সমস্যা হচ্ছে না। ঠিকাদারের কর্মচারী ও বিভিন্ন ইলেকট্রেশিয়ান দিয়ে সেবা দেয়া হচ্ছে।’


 Andoni Iraola, Ryan Mason, and Xabi Alonso-320x167.webp)


