আজ (শুক্রবার, ৯ অক্টোবর) দুপুরে পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন ও মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান পরিচালনার সময় পরিত্যাক্ত অবস্থায় ২টি আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশিয় অস্ত্র হাসুয়া উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
তিনি আরও জানান, মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান সরকারের ভ্রামমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
এ অভিযানে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





