Recent event

ময়মনসিংহে চালকের ঘুমে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে বাস
ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে বাস | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় ‘চালক ঘুমিয়ে পড়ায়’ চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে মো. মঞ্জুরুল হাসান (৪১) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন যাত্রী। আজ (বুধবার, ১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, শেরপুর থেকে ঢাকাগামী ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি চায়না মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উঠে যায় এবং তা ভেঙে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই হেলপার মঞ্জুরুল হাসান মারা যান।

তিনি আরো বলেন, ‘চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, আহত ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।



ইএ