আজ (শনিবার, ১০ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারী। পরে একটি মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল আমিন, জাতীয় নাগরিক পার্টির সংগঠক মাসুদুর রহমান রাসেল, কামরুজ্জামান শাওন প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগকে অতিদ্রুতই নিষিদ্ধ করতে হবে। এখন পর্যন্ত কী কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না তা আমরা জানতে চাই। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।



 specialises in using seismological data to track nuclear tests-320x167.webp)

