Recent event

যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুত, এক ঘণ্টা পর স্বাভাবিক

যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুত, এক ঘণ্টা পর স্বাভাবিক
যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুত, এক ঘণ্টা পর স্বাভাবিক | Ekhon tv
0

যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী কমিউটার ট্রেন লাইন চ্যুতের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি সাড়ে ১০টার দিকে যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে রেলযোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

যশোর রেলওয়ের স্টেশন মাস্টার আয়নাল হোসেন জানান, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশ মুখে লাইনচ্যুত হয়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল কাজ শুরু করে। পরে ট্রেনটির শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে বিচ্ছিন্ন করে বাকী বগিগুলো নিয়ে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়।

লাইনচ্যুত ট্রেনটি সরানোর কাজ চলছে পাশাপাশি বিকল্প লাইন থাকায় রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়াতে এক ঘণ্টা সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এএইচ