গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যান্থেম, হাবিব-অনকনের ‘এক আমি’
বাংলাদেশের অদেখা প্রাকৃতিক সৌন্দর্য, অজানাকে জানার তাড়না এবং নিজের ভেতরের ‘আমি’-কে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প নিয়ে গ্রামীণফোন প্রকাশ করেছে তাদের নতুন ব্র্যান্ড অ্যান্থেম ‘এক আমি’। সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে তৈরি এই গানটিতে তার সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন উদীয়মান শিল্পী অনকন কুমার। গানটির আবেগঘন শব্দমালা চয়ন করেছেন গীতিকার দীপক বিশ্বাস।