নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট অনুষ্ঠিত

ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট
ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট | ছবি: সংগৃহীত
1

নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয়েছে টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। এ উদ্যোগের উদ্দেশ্য-বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরও সুদৃঢ় করা।

সম্মেলনে অংশ নেয়া ওয়ালটন কর্তৃপক্ষ ও বিজনেস পার্টনারগণ বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গত বুধবার (২৯ এপ্রিল) কাঠমুন্ডুর একটি হোটেলে আয়োজন করা হয় ‘ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’।

আরও পড়ুন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। এছাড়া ভার্চুয়ালে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে নেপালের বাজারে ওয়ালটনের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি সমৃদ্ধ নতুন ১৮ মডেলের ফ্রিজ উন্মোচন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান। নতুন মডেলের মধ্যে রয়েছে নেপালের বাজারের জন্য বিশেষ ডিজাইনের তৈরি ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নেপালে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান থাপা বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রনীল থাপা, পরিচালক প্রনিমেশ থাপাসহ ওয়ালটনের কর্মকর্তারা।

জেআর