এপ্রিল ও মে ২০২৬ জুড়ে চলমান এ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা পাবেন বিভিন্ন আকর্ষণীয় সুবিধা—জেনুইন স্পেয়ার পার্টসে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড়, সার্ভিস চার্জে ২০ শতাংশ ছাড় এবং কার ওয়াশে ৩০ শতাংশ ছাড়। এছাড়াও হুন্দাইয়ের উন্নত জিডিএস ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ভেহিকল হেলথ চেক-আপ এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে।
এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে এম তসলিম কবীর, হেড অব মার্কেটিং; আলোক চক্রবর্তী, হেড অব এইচআর; মো. আতাউর রহমান, সিনিয়র ম্যানেজার – সেলস অপারেশনস; মো. রুবাইয়াত উদ্দিন, ম্যানেজার–প্রোডাক্ট ও সাপ্লাই চেইন; এবং মো. মেহেদী হাসান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সার্ভিস সেন্টার ইন-চার্জ।
এ উদ্যোগ হুন্দাই বাংলাদেশের আফটার-সেলস সার্ভিস অভিজ্ঞতা আরও উন্নত করার ধারাবাহিক প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে গ্রাহকরা তাদের যানবাহন সর্বোত্তম অবস্থায় রাখতে পারবেন এবং একইসাথে উপভোগ করবেন আকর্ষণীয় অফার।
গ্রাহকরা দেশব্যাপী হুন্দাই-এর অনুমোদিত সার্ভিস সেন্টারগুলোতে এ বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিস্তারিত জানতে হুন্দাইয়ের ওয়েবসাইট ভিজিট করার কথাও জানানো হয়েছে।





