মৎস্য ও প্রাণিসম্পদ
নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ আহরণে রাজস্ব আদায়ের রেকর্ড

নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ আহরণে রাজস্ব আদায়ের রেকর্ড

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরুর প্রথম মাসেই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। দুই হাজার ৫০০ টন মাছ থেকে রাজস্ব আদায় হয়েছে পাঁচ কোটি দশ লাখ টাকার বেশি। পর্যাপ্ত মাছ ধরা পড়ায় খুশি জেলে ও ব্যবসায়ীরা। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২৩ কোটি টাকা ছাড়াবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।

ভারতে পোনা পাচার ঠেকাতে বৈধ রপ্তানির সুযোগ চান ব্যবসায়ীরা

ভারতে পোনা পাচার ঠেকাতে বৈধ রপ্তানির সুযোগ চান ব্যবসায়ীরা

বগুড়ার আদমদীঘিতে উৎপাদিত মাছের পোনা অবৈধভাবে পাচার হচ্ছে ভারতে। বাড়তি উৎপাদন খরচ পুষিয়ে নিতে সহজে পোনা রপ্তানির সুযোগ চান হ্যাচারি মালিক ও ব্যবসায়ীরা। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বৈধভাবে পোনা রপ্তানি করা গেলে সরকারি কোষাগারে যোগ হবে বড় অঙ্কের অর্থ।

সীমানা প্রাচীরের ৪ লাখে নামমাত্র কাজ, অর্থ আত্মসাতের অভিযোগ

সীমানা প্রাচীরের ৪ লাখে নামমাত্র কাজ, অর্থ আত্মসাতের অভিযোগ

নওগাঁর চার উপজেলায় প্রাণিসম্পদ অফিসের সীমানা প্রাচীর মেরামতে চার লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা দেয় প্রাণিসম্পদ অধিদপ্তর। এর মধ্যে তিন উপজেলায় বরাদ্দের টাকা যথাযথ ব্যবহার হলেও বদলগাছী উপজেলায় সীমানা প্রাচীর সংস্কার না করে নামমাত্র কাজ করে অধিকাংশ অর্থই আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ বন্ধ

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ বন্ধ

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।

ফেনীতে জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি ধ্বংস, ৩ আড়তকে জরিমানা

ফেনীতে জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি ধ্বংস, ৩ আড়তকে জরিমানা

ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে জেলি পুশ করা ১০৫ কেজি গলদা ও বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় জেলি পুশ করে চিংড়ির ওজন বাড়ানো ও কৃত্রিমভাবে গ্রেড পরিবর্তনের অভিযোগে তিনটি মৎস্য আড়তকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে দাম যৌক্তিক পর্যায়ে রাখতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে দাম যৌক্তিক পর্যায়ে রাখতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পোল্ট্রি খাতকে আরও এগিয়ে নিতে ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে দাম যৌক্তিক পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আড়িয়াল বিলের ৫ মাছে মাইক্রোপ্লাস্টিক, দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

আড়িয়াল বিলের ৫ মাছে মাইক্রোপ্লাস্টিক, দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

দেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি মুন্সীগঞ্জের আড়িয়াল বিল। একসময় যে বিলের মাছ ছিল স্থানীয় মানুষের প্রধান ভরসা, সেই মাছেই এখন মিলেছে মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে, আড়িয়াল বিলের কয়েকটি দেশি প্রজাতির মাছের দেহে রয়েছে এই ক্ষতিকর কণা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এটি শুধু মাছের জন্য নয়, মানবস্বাস্থ্যের জন্যও তৈরি করতে পারে ঝুঁকি।

অবৈধ জাল-ট্রলিংয়ে কমছে ইলিশ; দুর্ভোগে বরগুনার জেলেরা

অবৈধ জাল-ট্রলিংয়ে কমছে ইলিশ; দুর্ভোগে বরগুনার জেলেরা

দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না বরগুনার পাথরঘাটার জেলেরা। একদিকে জ্বালানি তেল ও নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম আর জলদস্যু আতঙ্ক, অন্যদিকে তীব্র লোডশেডিংয়ে বরফ সংকট-সব মিলিয়ে চরম দিশেহারা উপকূলের মৎস্যজীবীরা। জেলেদের অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবে সাগরে অবৈধ জাল ও ট্রলিং জাহাজের দাপটেই কমছে রূপালী ইলিশ।

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জালে ধরা পড়লো ‘লাল কোট ফিশ’

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জালে ধরা পড়লো ‘লাল কোট ফিশ’

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ‘লাল কোট’ প্রজাতির একটি বিরল সামুদ্রিক মাছ। মাছটির আকর্ষণীয় উজ্জ্বল লাল রঙ ও ভিন্নধর্মী গঠনের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। জেলে সূত্রে জানা গেছে, গত রোববার (২ আগস্ট) গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এফবি জারিফ-৪ ট্রলারে আসাদ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ধরা পড়লো ৫৪ কেজির বিশাল ‘তবল’ বা ‘ট্রেভ্যালি মাছ’

কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ধরা পড়লো ৫৪ কেজির বিশাল ‘তবল’ বা ‘ট্রেভ্যালি মাছ’

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের তবল মাছ বা ট্রেভ্যালি মাছ।