গল্পটি মূলত একজন প্রভাবশালী রাজনীতিবীদের দুই কর্মীকে নিয়ে। কে নেতার কাছের হবে, কে নেতাকে নিজের কর্মক্ষতা দেখাবে, সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ সবসময়ই চলমান।
এই দ্বন্দের ভেতরে আরেক দ্বন্দ একজন নারীকে নিয়ে। যে নারী দুইজনের একজনকে ভালোবাসে। কিন্তু সেটা মানতে পারে না আরেকজন। একদিকে রাজনীতি, অন্যদিকে প্রেম মিলে তাদের বিভেদ রূপ নেয় চরমে।
তাদের নেতা প্রভাবশালী রাজনীতিবীদও নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হন সেই সমস্যা নিরসনে। যার ফলে ঘটে যায় চুড়ান্ত আরেকটি ঘটনা। গল্প মোড় নেয় নতুনদিকে। এশা রহমান প্রযোজিত টানটান উত্তেজনার গল্প নিয়ে এটিভি ইউএসএর পর্দায় শিগগিরই আসছে এই নাটকটি।
এতে মূল চরিত্রে অভিনয় করেছেন, আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ প্রায় অর্ধশতাধিক অভিনেতা। নাটকটি নিয়ে অ্যালেন শুভ্র বলেন, ‘রাজনৈতিক গল্প আমাকে সবসময়ই টানে। এই গল্পটিও টেনে নেয়ার। দর্শকদেরও টানবে।’
অভিনেত্রী তাসনুভা তিশা বলেন,‘নাটকের গল্পটি খুবই সমসাময়িক ও প্রাসঙ্গিক। কাজ করে ভালো লেগেছে।’
নাটকটিতে প্রধান সহকারি পরিচালক ছিলেন আজহারুল ইসলাম অভি। নাটকটি ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে গতমাসের শেষদিকে।





