Recent event

গ্র্যামির মঞ্চে ট্রাম্পের অভিবাসীবিরোধী নীতির প্রতিবাদ

গ্র্যামির মঞ্চে ট্রাম্পের অভিবাসীবিরোধী নীতির প্রতিবাদ
গ্র্যামির মঞ্চে ট্রাম্পের অভিবাসীবিরোধী নীতির প্রতিবাদ | ছবি: সংগৃহীত
0

বিশ্ব সঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসর মুখরিত হলো ট্রাম্পের অভিবাসীবিরোধী নীতির বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় সঙ্গীতাঙ্গনের তারকাদের মেলা। উপলক্ষ বিশ্ব সঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৬৮তম গ্রামি অ্যাওয়ার্ডস।

মূল আয়োজন শুরুর কয়েক ঘণ্টা আগেই লাল গালিচায় একে একে প্রবেশ থাকেন খ্যাতনামা গায়ক, গীতিকার ও সংগীত প্রযোজকেরা। বর্ণিল পোশাক ছাড়াও অনেক সাজ- সজ্জায় ছিল প্রতিবাদের ছাপ। মিনিয়াপলিসে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানের নিন্দা জানিয়ে ‘আইসিই আউট’ কোর্ট পিন পরিধান করে অনেক অতিথি।

এবারের আয়োজনে সর্বোচ্চ চারটি পুরস্কার পেয়ে নতুন রেকর্ড গড়লেন মার্কিন র‌্যাপার কেনড্রিক ল্যামার। সবচেয়ে বেশি ২৭টি গ্রামি এখন এ সংগীত তারকার ঝুলিতে। এছাড়া আসরে সর্বাধিক নয়টি ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্তদের তালিকাতেও ছিল ল্যামারের নাম।

আরও পড়ুন:

এদিকে মার্কিন সংগীত শিল্পী বিলি আইলিশের গাওয়া ওয়াইল্ডফ্লাওয়ার গান জিতে নিয়েছে গ্রামি বর্ষসেরা সংগীতের খেতাব। এছাড়া পপ সলো পারফরম্যান্স বিভাগে বিখ্যাত মেসি গানের জন্য পুরস্কার জিতে যেন ব্রিটিশ তারকাশিল্পী লোলা ইয়ং। সেরা উদীয়মান তারকার খ্যাতি পেয়েছেন ওলিভিয়া ডিন। পাশাপাশি স্পোকেন ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দালাই লামা’র জন্য ৯০ বছর বয়সে গ্রামি পুরস্কার জিতলেন বৌদ্ধ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা দালাই লামা।

গ্রামির এবারের আসরের অন্যতম আকর্ষণ ছিল পুয়ের্তো রিকোতে জন্ম নেয়া ৩১ বছর বয়সী সংগীত তারকা ব্যাড বানি। স্প্যানিশ ভাষায় তার গাওয়া ডেবি তিয়ার মাস ফোতোস জিতে নিয়েছে সেরা অ্যালবামের তকমা। পুরস্কারের গ্রহণের মঞ্চে উঠে ভক্ত- সমর্থকদের উদ্দেশে দেয়া তাৎক্ষণিক বার্তায় নিজের কাজের চেয়েও এ তারকার কণ্ঠে উঠে আসে মার্কিন অভিবাসন সংস্থার প্রতি ক্ষোভ।

গায়ক ও প্রযোজক ব্যাড বানি বলেন, ‘আইসিইকে নিপীড়ন বন্ধের আহ্বান জানাচ্ছি। আমরা পশু নই, মানুষ। আমি মনে করি ঘৃণা বা বিদ্বেষের চেয়ে ভালোবাসা উত্তম। সুতরাং আমাদের উচিত পরিবার ও সমাজের সবাইকে ভালোবাসা। এটা সবার মনে রাখা উচিত।’

শুধু পুরস্কার নয়, বিখ্যাত তারকা শিল্পীদের চোখ- ধাঁধানো পারফরম্যান্সেও মাতিয়ে রাখে গ্রামির ৬৮ তম আসর। মঞ্চ মাতান জনপ্রিয় পপ ব্যান্ড কে- পপ, জাস্টিন বিবার ও লেডি গাগা।

এসএস