গত শুক্রবার (৩০ অক্টোবর) টঙ্গী মাজার বস্তি এলাকা থেকে তাহসিফ সৌরির জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপের দেয়া তথ্য অনুযায়ী বাইকটি উদ্ধার করে পিবিআই।
সিসিটিভি ফুটেজ ও দীপের তথ্য অনুযায়ী তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি রেস্তরায় রাতের খাবার শেষে উত্তরার একটি ভবনে এক তরুণীর সাথেও প্রবেশ করতে দেখা যায় দীপ ও তাহসিফকে।
পরবর্তীতে তাদের দুইজনকে বাইকে করে টঙ্গী মাজার বস্তি এলাকায় প্রবেশ করতে দেখা যায়। সেখানে পুলিশ পোশাকে তাকে ধাওয়া দিলে তাহসিফ নদীতে ঝাপ দেন বলে পিবিআইকে জানিয়েছে দীপ।
এর আগে গত শনিবার তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করলে গ্রেপ্তার দেখানো হয় দীপকে। পরবর্তীতে আদালত দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।





