দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ | ছবি: এখন টিভি
0

বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ পর্যায়ক্রমে গ্রহণ করছে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই।’

আজ (রোববার, ১ নভেম্বর) সকালে গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন পিএফজি সার গুদাম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে ইউরিয়া ও নন-ইউরিয়া মিলিয়ে প্রায় ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে।’

সারের সংরক্ষণ ও সরবরাহব্যবস্থা আরও কার্যকর, আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে গুদামটি নির্মাণ করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

জেআর