আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) দুপুরে রাজধানীতে তৃতীয় আন্তর্জাতিক বিজ্ঞান কনফারেন্সে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী নারী স্বাস্থ্যসেবার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে প্রাথমিক পর্যায় থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রাথমিক অবস্থা থেকেই নারীরা যাতে জরায়ু সংক্রান্ত রোগে বিষয়ে অবগত হতে পারে সেজন্য সামাজিক কার্যক্রমের উপর গুরুত্ব দেয়ার আহবান জানান প্রতিমন্ত্রী।
পাশাপাশি দেশের বিশিষ্ট চিকিৎসকরা যাতে চিকিৎসাখাতে আরও অবদান রাখতে পারেন সেজন্য আন্তর্জাতিকভাবে গবেষণায় গুরুত্ব দেয়ার কথাও বলেন ড. এম এ মুহিত।





