দুদকের অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

পাবনার জজ আদালত
পাবনার জজ আদালত | ছবি: সংগৃহীত
0

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের দায়ের করা অর্থ আত্মসাৎ এর একটি মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত।

আজ (বুধবার, ২৮ অক্টোবর) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁ রায়ে ব্যাক কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড একইসঙ্গে আত্মসাৎকৃত ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা ফেরত দিতে বলা হয়েছে।

মামলায় অপর দুই ব্যাংক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে বেকুশুল খালাস দেন।

আরও পড়ুন:

মামলার এজহার সূত্রে জানা যায়—সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ২০০৯ সালের আগস্ট মাস থেকে ২০১৪ সালের এপ্রিল মাস পর্যন্ত পরস্পর যোগসাজসে জালিয়াতি ও ভূয়া ঋণ বিতরণ দেখিয়ে টাকা আদায় করে কালেকশন শিটে অন্তর্ভুক্ত না করে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার তৎকালীন উপসহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে সিরাজগঞ্জের কামারখন্দ থানায় ২০১৯ সালের ২৪ জানুয়ারি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার এই রায় দেন।

এসএস