প্রত্যক্ষদর্শী বলছেন-একাধিক অস্ত্রধারী গুলি করতে করতে ধলপুরের সিটি গলি ধরে বের হয় । এসময় তাদের এলোপাতাড়ি গুলিতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে মারুফ নামে এক যুবক।
এসময় স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা এলাকা ত্যাগ করে। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





