আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১১ এর প্যারিস খাল পুনরুদ্ধার অভিযান ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘বিগত সরকারের সময় খালের সীমানা নির্ধারণে ত্রুটি ছিলো। বর্তমানে নতুন করে সীমানা নির্ধারণের কাজ চলছে। এরপর খাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানোর জন্য খালগুলোর বর্জ্য পরিষ্কার করার কাজ চলমান থাকবে।’ এসময় নগরবাসীর সহযোগিতা চান তিনি।
অন্যদিকে, প্যারিস খাল পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে।




