আজ (শনিবার, ২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. আবুল বাশার তালুকদার।
তিনি বলেন, ‘শনিবার ভোর ৫টার দিকে বিশাল সেন্টারের নিচে দাড়িয়ে থাকা আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের ৩ তলায় তার স্টুডিওতে ছিলেন। গাড়ি বিশাল সেন্টারের নিচে পার্ক করা ছিলো। দাড়িয়ে থাকা গাড়িতে হামলাকারী গুলি করে গেছে।’
আসিফ আকবর গাড়িতে না থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে পুলিশের এ কর্মকর্তা জানান, হামলাকারী সিএনজি অটোরিকশায় করে এসেছিলেন। জড়িতদের শনাক্তের পাশাপাশি ঘটনার পেছনের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ। হামলাকারীকে শনাক্ত ও গুলির পেছনের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ।





