পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাঁচপুর ব্রিজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত জায়গায় মরদেহটি পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাওসার সবুজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
এ সময় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সে চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।





