মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে, বাংলাদেশ মিশনকে না জানানোর বিষয়েও উদ্বেগ জানিয়েছে ঢাকা।

আজ (রোববার, ১৮ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াকে ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানতে চাওয়া হয়, কী অভিযোগে এবং কোন প্রক্রিয়ায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ মিশনকে অবহিত না করায় উদ্বেগ জানায় ঢাকা।

মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ্যে আসার পর বিস্তারিত তথ্য জানতে উদ্যোগ নেয় সরকার। এর আগে, এ ঘটনায় তথ্য চেয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ ও বিচারপ্রক্রিয়ার পূর্ণাঙ্গ তথ্য সরকারের হাতে ছিল না বলে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এএইচ