হার দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু ফর্টিজের

কুয়েতের কাদসিয়ার কাছে হেরেছে ফর্টিস
কুয়েতের কাদসিয়ার কাছে হেরেছে ফর্টিস | ছবি: সংগৃহীত
0

এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে হার দিয়ে শুরু ফর্টিজ এফসির। কুয়েতের ক্লাব কাদসিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের ক্লাবটি।

মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়ামে ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কাদসিয়াকে এগিয়ে নেন মরক্কোর হামজা খাব্বা। প্রথমার্ধে আর গোল না হলেও বিরতির পর ব্যবধান বাড়ায় স্বাগতিকরা।

৭১ মিনিটে হামজার অ্যাসিস্টে গোল করেন আইয়ুব লাখদার। ইনজুরি সময়ে আবদুল্লাহর গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে কাদসিয়া। প্রাথমিক বাছাইপর্বে মুরাস ইউনাইটেডকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল ফর্টিজ।

তবে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই বড় হারের মুখে পড়লো তারা। আগামী ২০ অক্টোবর ভারতের এফসি গোয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের ক্লাবটি।

জেআর