আড়াইহাজারে হত্যা মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

উদ্ধার হওয়া পিস্তল
উদ্ধার হওয়া পিস্তল | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি শরিফের বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) ভোরে উপজেলার কৃষ্ণপুরা গ্রামে শরিফের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হত্যা মামলায় রিমান্ডে থাকা শরিফের দেয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও গান পাউডার সদৃশ পদার্থ উদ্ধার

এসময় বাড়ি থেকে ম্যাগজিনবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

শরিফ আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নতুন মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

এসএস