মহাষষ্ঠীর সূচনালগ্নে ঢাকে কাঠি আর শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত কলকাতার পূজা মণ্ডপগুলো। চারিদিকে যখন থিমভিত্তিক পূজার ধুম, সেখানে সাবেকিয়ানা পরম্পরা ধরে রেখেছে মধ্য কলকাতার মহম্মদ আলি পার্ক ও কলেজ স্কয়ার পূজা কমিটি।
কলকাতার চিত্তরঞ্জন এভিনিউয়ে অবস্থিত মহম্মদ আলি পার্ক ইয়ুথ অ্যাসোসিয়েশনের এবারের পূজার থিম প্রাচীন রাম মন্দির। আয়োজকরা জানান, অযোধ্যার প্রাচীন মন্দিরের স্থাপত্যশৈলী এবং ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতেই এই বিশেষ ভাবনা।
আরও পড়ুন:
দর্শনার্থীরা জানান, আজ থেকেই তারা মণ্ডপগুলো দেখা শুরু করেছেন। এভাবে পূজার আয়োজন দেখে খুশি দর্শনার্থীরা।
অন্যদিকে, আরেক প্রান্ত কলেজ স্কয়ারে দেবীর প্রতিমা ও প্যান্ডেলে সাবেকিয়ানা ধাঁচ। এবার ভারতের মধ্যপ্রদেশে এক জমিদার বাড়ির আদলে
তৈরি করা হয়েছে পূজার মণ্ডপ। ভেতরে শোভা পাচ্ছে মাটির তৈরি দেবী দুর্গার প্রতিমা। এছাড়াও, বাড়তি আকর্ষণ শিব-পার্বতীর বিয়ের ও পারিবারিক ছবি। দর্শনার্থীদের মুগ্ধ করতে রয়েছে বিশাল আকৃতির ঝাড় লন্ঠন।
পূজার বাকী দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের।





