অভিষেক মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রিশাদ। গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হোবার্ট হারিকেন্সের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই বাংলাদেশি স্পিনার। ২০.৮৬ গড়ে বোলিং করে মৌসুম শেষে অর্জন করেন দলের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও।
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার ক্ষমতা দেখে রিশাদের ওপর আস্থা রেখেছে হোবার্ট কর্তৃপক্ষ। এবার জাম্পার অভিজ্ঞতা ও রিশাদের কার্যকর লেগ স্পিন মেলবন্ধন ঘটলে দলটির বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাবের কর্তারা।




 leader Abhijeet Dipke and AISA chief Neha Bora-320x167.webp)
