ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপের সফল অস্ত্রোপচার

পোপ চতুর্দশ লিও
পোপ চতুর্দশ লিও | ছবি: সংগৃহীত
0

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর সফল অস্ত্রোপচার হয়েছে। রোমের জেমেল্লি হাসপাতালে প্রায় ৯০ মিনিটে অস্ত্রোপচারে তার ডান ফুসফুসে আক্রান্ত অংশটি কেটে ফেলে দেয়া হয়।

ভ্যাটিকান জানিয়েছে, জ্ঞান ফেরার পর পোপ স্বাভাবিক ছিলেন এবং কোনো ধরণের শারীরিক জটিলতা দেখা দেয়নি। ভিডিও-অ্যাসিস্টেড প্রযুক্তির সাহায্যে এই অস্ত্রোপচার করা হয়।

তবে ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে কিনা, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পোপকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে।

আগামী ২০ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে পোপের সব প্রকাশ্য কর্মসূচি।

এফএস