আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে হোপের ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছে বোর্ড। তারই অংশ হিসেবে বাংলাদেশ সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
অন্যদিকে জোসেফের বদলি হিসেবে দলে এসেছেন অলরাউন্ডার কিমো পল। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন প্রথমবার টেস্ট দলে জায়গা পাওয়া উইকহ্যাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ তার গড় ৪০.৮৮। দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেলও।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চারে থাকা বাংলাদেশের জন্য ফাইনালে উঠতে এই সিরিজ গুরুত্বপূর্ণ। চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় টেস্ট ৫ নভেম্বর, সিলেটে।





