সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
0

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) রাত সোয়া ৮টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। স

সালাহউদ্দিন আহমেদ ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর খবর পেয়ে রাতেই মরহুমের শ্যামপুরের বাসভবনে ছুটে যান দলের অসংখ্য নেতাকর্মী।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম স্মৃতিচারণ করে জানান, দলের প্রতিটি সংকটে তার অবদান ছিলো অবিস্মরণীয়।

বিএনপির এই ত্যাগী ও একনিষ্ঠ জাতীয়তাবাদী আদর্শের নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

আজ বাদ জোহর পর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

এফএস