আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর ) শহরের শমসেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই করা হয়। লাইসেন্স না থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(৩) ধারায় দু’টি মামলা করা হয় এবং মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক।
অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ এবং নিরাপদ উপায়ে এলপিজি গ্যাস বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়।
জেলা প্রশাসন জানায়, এ ধরনের অভিযানের মূল লক্ষ্য জরিমানা আদায় নয়; বরং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা, গ্যাস বিক্রি ও সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা।
জনস্বার্থে এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।





