ঢাকা-রিয়াদ রুটে একের পর এক ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ৯ হাজার যাত্রী

ইস্তাম্বুলে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
ইস্তাম্বুলে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ | ছবি: সংগৃহীত
0

হুথিদের হামলায় সৌদির রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে বাতিল হচ্ছে একের এক ফ্লাইট। এতে যাত্রা বাতিল হয়েছে ৯ হাজারের বেশি যাত্রীর।

আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেয়া বার্তায় এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৬১টি ফ্লাইট বাতিলের তথ্য দেয়া হয়েছে।

এদিকে এসব ফ্লাইট বাতিলের ফলে প্রায় সাড়ে ৯ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছে। ভিসা জটিলতা ও চাকরি হারানোর শঙ্কা অনেকের। অন্যদিকে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

একইসঙ্গে ২১ অক্টোবর পর্যন্ত একই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা। দ্রুত সংকট কাটিয়ে ভিন্ন পথে হলেও যাত্রীদের সৌদি পৌচ্ছানোর ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।

এএইচ